এইমাত্র পাওয়া

খোলামেলা জামায় ভাইরাল পাখি!

নিজস্ব প্রতিবেদক।।

ভারতীয় বাংলা টিভি সিরিয়াল ‘বোঝেনা সে বোঝেনা’ দিয়ে জনপ্রিয়তা পান অভিনেত্রী মধুমিতা সরকার। নাটকে তার চরিত্রের নাম ছিল পাখি। ওই নামেই তিনি ভারত ও বাংলাদেশে ব্যাপক পরিচিতি পান। পাখির নামে মেয়েদের জামাও বের হয়েছিল। সেটাও দেদারসে বিক্রি হয়েছিল।

মজার ব্যাপার হচ্ছে, ইদানিং পাখি ড্রেসের সেই পাখি নিজের ড্রেসের কারণেই সমালোচিত হচ্ছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন মধুমিতা। তাতে লাল রঙের একটি জামা পরে দেখা দিয়েছেন তিনি। তবে ছবিতে তাকে বেশ খোলামেলা রূপেই দেখা গেছে।

পাখির খোলামেলা এই ছবি দেখে সমালোচনায় মেতে উঠেছেন অনুসারীরা। একের পর এক আপত্তিকর মন্তব্যে ভরে গেছে তার ফেসবুক। কেউ লিখেছেন, ‘বিশ্রী পোশাক পড়ে তাড়াতাড়ি ভাইরাল হওয়া যায়, নিজের আত্ম সম্মান বজায় রেখে ভাইরাল হতে একটু দেরি লাগে, দেরি হলেও নিজের সম্মানটা সেভ থাকে।’

অন্য একজন লিখেছেন, ‘কোনো নায়কের কাছে চান্স পায় না তো! তাই আর কি খোলামেলা ড্রেস পড়ে আকর্ষণ করার বৃথা চেষ্টা!’

এরকম শত শত মন্তব্য জমা পড়েছে পাখির ছবির নিচে। কিন্তু সেগুলো খেয়ালই করছেন না মধুমিতা। বরং প্রতিক্রিয়াহীন থেকে নিজের অবস্থান বুঝিয়ে দিচ্ছেন এই অভিনেত্রী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.