নিউজ ডেস্ক।।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে কিনা বা নতুন করে ছুটি বাড়ানোর বিষয়ে আজ সংবাদ সম্মেলনে আসছেন না শিক্ষামন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কর্মকর্তা মো. আবুল খায়ের। করোনার কারণে গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।
আবুল খায়ের বলেন, ‘ছুটি নিয়ে সিদ্ধান্ত হলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।’ এর আগে গতকাল বুধবার তিনি বলেছিলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা নতুন করে ছুটি বাড়ানোর বিষয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের কাছে নতুন সিদ্ধান্তের বিষয়টি তুলে ধরবেন।’
সূত্রের তথ্যমতে, করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক না হওয়ায় সামগ্রিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান এখনই খোলা সম্ভব হবে না। ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের ৩০ দিনের যে অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে সেটি চলমান থাকবে।
এই অ্যাসাইনমেন্টের ভিত্তিতেই তাদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হবে। এছাড়া একাদশ শ্রেণিতে ভার্চুয়াল মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। সেটিও সেভাবেই থাকবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
