মার্কিন নির্বাচন: ক্রমশ জটিল হচ্ছে ক্ষমতা হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর, দিন যতই যাচ্ছে ততই জটিল হয়ে উঠছে ক্ষমতা হস্তান্তর। নিবার্চনের ফলাফল প্রকাশের চারদিন পেরিয়ে গেলেও এখনও পরাজয় স্বীকার না করার অবস্থানে অনঢ় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অন্যদিকে, নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, ট্রাম্পের পরাজয় স্বীকার না করা খুবই বিব্রতকর। বিশ বছর আগের ঘটনা স্মরণ করছেন যুক্তরাষ্ট্রের মানুষ।

২০০০ সালে হোয়াইট হাউস কার দখলে যাবে তার সিদ্ধান্ত হয়েছিল সুপ্রিম কোর্টে। কিন্তু সেবারও আল গোর পরাজয় মেনে নিয়েছিলেন। এরপর বুশ পরাজয় স্বীকার করেন ক্লিনটনের কাছে।

২০১৬ সালে নির্বাচনের পরদিন সকালে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন পরাজিত প্রার্থী হিলারি ক্লিনটন। মাত্র কয়েক ঘণ্টা দেরীতে পরাজয় স্বীকার করে নেয়ার জন্য দুঃখ প্রকাশও করেছিলেন।

প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসে দাওয়াত করেছিলেন ট্রাম্পকে। কিন্তু ব্যতিক্রম ডোনাল্ড ট্রাম্প। তিনি ভোট কারচুপির অভিযোগ তুলে আদালতে যাচ্ছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.