নিজস্ব প্রতিনিধি।।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। তিনি ফুসফুসে ইনফেকশন জনিত জটিলতায় ভুগছেন বলে জানিয়েছেন চেয়ারম্যানের একান্ত সচিব (পিএস) জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, স্যার অসুস্থাতাবোধ করায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনা টেস্টও করা হয়েছে। তবে ফল নেগেটিভ এসেছে।
গত ১৬ সেপ্টেম্বর অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইনকে পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর ২১ সেপ্টেম্বর তিনি শপথ নেন।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে অবসরে যান মো. সোহরাব হোসাইন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
