সীমিত পরিসরে প্রতিষ্ঠান খোলার চিন্তা কতটা যৌক্তিক ?

নিউজ ডেস্ক।।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ফের বাড়ানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। ১৭ই মার্চ থেকে চলমান এই ছুটি বাড়িয়ে ১৪ই নভেম্বর পর্যন্ত করা হয়েছে। এছাড়াও নভেম্বরে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠান চালু করার চিন্তাও করা হচ্ছে। তবে তা নির্ভর করবে সামনে করোনা সংক্রমণ পরিস্থিতির ওপর।

বৃহস্পতিবার এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ ঘোষণা দেন। তিনি বলেন, আগামী দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। এ সময় আমাদের মনিটরিং কাজ চলবে। দুই সপ্তাহ পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কি-না, তা সংশ্লিষ্টদের সঙ্গে বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এ ছুটি নতুন করে আরও ১৪ দিন বাড়ানো হচ্ছে। এরপর সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া যায় কি-না তা খতিয়ে দেখা হবে। আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া যায় কি-না, তা ভেবে দেখা হচ্ছে। আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে এমন চিন্তাভাবনা করা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার আগে করোনা পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

এই অনলাইন সভায় আরো যুক্ত ছিলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুকসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

ভুক্তভোগীরা বলছেন সীমিত পরিসরে প্রতিষ্ঠান খোলার চিন্তা কতটা যৌক্তিক ?


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.