অনলাইন ডেস্কঃ
ভাইরাস সংক্রমণ রুখতে সারা স্পেনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। রাতে দেয়া হয়েছে কারফিউ। নতুন করে সেখানে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির ফলে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই ঘোষণা দেন। এতে বলা হয়, রোববার স্থানীয় সময় রাত ১১টা থেকে ভোর ৬ টা পর্যন্ত এই কারফিউ চলতে থাকবে। তিনি আরো বলেছেন, জরুরি অবস্থার মধ্যে স্থানীয় কর্তৃপক্ষ তাদের অঞ্চলের ভিতরে চলাচল নিষিদ্ধ করতে পারবে। পেদ্রো সানচেজ আরো বলেছেন, নতুন এসব বিধিনিষেধকে তিনি প্রথমে ১৫ দিন কার্যকর করার আহ্বান জানাবেন পার্লামেন্টের কাছে। এরপর তা ৬ মাস বর্ধিত করার প্রস্তাব দেয়া হবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
