নিজস্ব প্রতিবেদক।।
সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
সোমবার (২৬ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্য স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের আবহাওয়ার কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলেও পূর্বাভাসে বলা হয়।
আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
