এইমাত্র পাওয়া

নাসায় বাংলাদেশের প্রতিনিধি বাউয়েটের ২ শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা নাসায় গ্লোবাল নমিনি হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন নাটোরের বাগাতিপাড়ার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) দুই শিক্ষার্থী।খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সাত সদস্যের ‘টিম মহাকাশে’ বাউয়েটের ওই দুই শিক্ষার্থী প্রতিনিধিত্ব করছেন। তাঁরা হলেন- সিএসই বিভাগের ৫ম ব্যাচের বর্ণিতা বসাক তৃষা এবং একই বিভাগের ৭ম ব্যাচের মো. মোমিনুল হক।

বাউয়েট এবং কুয়েটের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সাত সদস্যের ‘টিম মহাকাশ’ এই কনটেস্টের ক্রিয়েট ক্যাটাগরির ‘ভার্চুয়াল প্ল্যানেটারি এক্সপ্লোরেশন চ্যালেঞ্জ’ এ অংশ নেয়। অংশগ্রহণকারীরা ভবিষ্যতে অন্য গ্রহে মহাকাশ অভিযানে মহাকাশচারীদের ব্যবহারের জন্য টুল সেট ডিজাইন করে। প্রথম পর্যায়ে খুলনা অঞ্চল এতে রানার্স আপ হয়। এতে বাউয়েটের শিক্ষার্থী বর্ণিতা বসাক তৃষা এবং মো. মোমিনুল হক টিমের সদস্য হিসেবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১ থেকে ৪ অক্টোবর সারা দেশে টানা ৬ষ্ঠ বারের মতো বেসিসের তত্ত্বাবধানে এবং বেসিস স্টুডেন্টস ফোরামের সহায়তায় যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসার উদ্যোগে ভার্চুয়াল ইভেন্ট ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ-২০২০’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের প্রায় ২৫০টি শহরের মতো বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা ও ময়মনসিংহ অঞ্চল পর্যায়ে বিজয়ী ১৭টি টিম বাংলাদেশের গ্লোবাল নমিনি হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিচ্ছে।

এতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য কর্নেল মোহাম্মদ হামিদুল হক, পিএসসি (অব.) প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাউয়েটের সদস্যদের শুভেচ্ছা জানান এবং ‘টিম মহাআকাশ’র সাফল্য কামনা করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.