সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন। এর আগে শুক্রবার বিকেলে শারীরিকভাবে অসুস্থ হওয়ায় প্রবীণ এই আইনজীবীকে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে নেওয়া হয়।জানা যায়, বর্তমানে তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে।
হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তবিবুর রহমান আকাশ জানান, ব্যারিস্টার রফিক-উল হক শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হয়। এরপর তার শারীরিক অবস্থার স্বাভাবিক থাকায় শনিবার সকালে তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
