‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের চলচ্চিত্র’ শীর্ষক সেমিনার আজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের চলচ্চিত্র’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। আজ বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ সেমিনার।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য সচিব কামরুন নাহার, জাতীয় প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম, ভোরের কাগজ সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শ্যামল দত্ত, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র অভিনেত্রী ও নির্মাতা মৌসুমী, চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস। মূল প্রবন্ধ পাঠ করবেন বিশিষ্ট চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, প্রধান আলোচক বাচসাসের সাবেক সভাপতি রফিকুজ্জামান। সভাপতিত্ব করবেন বাচসাস সভাপতি ফালগুনী হামিদ। বক্তব্য রাখবেন সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.