মোবাইল ব্যাংকিংয়ের চার্জ গ্রাহকদের জানাতে নির্দেশ

মোবাইল ব্যাংকিংয়ে বিভিন্ন সেবার বিপরীতে চার্জ সম্পর্কে গ্রাহকদের সঠিকভাবে জানানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। দেশে কার্যরত সব মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের (এমএফএস) প্রধান নির্বাহীদের কাছে ওই সার্কুলার পাঠানো হয়।

এতে বলা হয়, যে কোনো পরিষেবা প্রদানের আগে তার ধরন, প্রযোজ্য সার্ভিস চার্জ/মাশুলের পরিমাণ এবং প্রযোজ্য ক্ষেত্রে সার্ভিস চার্জের তালিকা এবং ফ্রিকোয়েন্টলি আস্কড ক্রোয়েশ্চেন (এফএকিউ) প্রস্তুত করে সে সম্পর্কে গ্রাহককে যথাযথভাবে অবহিত করার উদ্দেশ্যে সংশ্লিষ্ট সব তথ্য নিজস্ব ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনে প্রদর্শন করতে হবে।

এমনকি পরিষেবার ধরন বা মাশুল হার পরিবর্তনের ক্ষেত্রে গ্রাহককে অগ্রিম নোটিফিকেশন পাঠানোর মাধ্যমে অবহিত করতে হবে। সার্ভিস চার্জ/মাশুল হার সংক্রান্ত বিভ্রান্তি পরিহারকল্পে বিভিন্ন গণযোগাযোগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণাসহ সব ক্ষেত্রে ভ্যাটসহ সার্ভিস চার্জ/মাসুল হার উল্লেখ করতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.