জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানোর লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছেন আড়়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা। আকস্মিক আজ উপস্থিত বিশনন্দি ইউনিয়নের গাজীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে এসে ক্লিনিকের সীমানা প্রাচীর নির্ধারণ এবং অন্যান্য সংস্কারের জন্য স্থানীয় মেম্বার কে নির্দেশনা প্রদান করেন ।
এসময় কমিউনিটি ক্লিনিকের সভাপতি এবং এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কমিউনিটি ক্লিনিকে কর্মরতরা সিএসসিপি রোমানা সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীকে উপস্থিত এবং আগত রোগীদের কে স্বাস্থ্য সেবা দিতে দেখা যায়।এখানকার সেবার মান নিয়ে আশেপাশের জনগণ সন্তুষ্টি প্রকাশ করেন।
এসময় কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা: গোলাম মোস্তফা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার গোলাম দস্তগীর প্রিন্স, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ নুরে আলম মোল্লা, স্যানিটারী ইন্সপেক্টর হুমায়ুন কবির, সহকারী স্বাস্থ্য পরিদর্শক লুৎফুন্নাহার, স্বাস্থ্য সহকারী আবু নাসের , আজিম উদ্দিন সুমন ,আবুল বাশার মোল্লা সহ অন্যান্য আরো অনেকে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
