মোঃ মোজাহিদুর রহমান:
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে রবিবার বিকাল ৪টায় গণগ্রন্থগার মিলনায়তনে সার্বিক স্বাক্ষরতা, দুয়োর্গ জনিত ঝুকি হ্রাস ও ভার্চুয়াল ব্লাড ব্যাংক গঠন সংক্রান্ত জরিপ কার্যক্রম বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।
অনুষ্ঠানে সন্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান। পিলজংগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান শামীম জামাল পলাশ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এসএম ওয়াহিদুজ্জামান।
এসময় ইউপি সচিব রাজিব কুমার মজুমদার, প্যানেল চেয়ারম্যান-১ সাধন কুমার দে, ইউপি সদস্য শেখ মোশারেফ হোসেন, দেলোয়ার হোসেন, আঃ খালেক খান, শংকর দত্ত, আরিফুল ইসলাম, মহিলা সদস্যা শাহানাজ পারভীন পাখি, সাজেদা বেগম ও হোসনেয়ারা বেগম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগনও উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
