মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধগণসচেতনতা ও শহর পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। কলাপাড়া পৌরসভা ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর আয়োজনে সোমবার সকালে কলাপাড়া উপজেলা চত্ত¡র ও পৌর চত্ত¡র থেকে ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতামূলক এক র্যালি বের হয়ে কলাপাড়া পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া প্রেসক্লাব ও কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সামনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান করে। র্যালীতে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সহকারী কমিশনার (ভ‚মি) অনুপ দাশ, কলাপাড়া থানা অফিসার ইনচার্জ মো.মনিরুল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাব সাবেক সভাপতি হুমায়ুন কবির, সহকারী পরিচালক সিপিপি মো.আছাদউজ্জামান খান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
