মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় দিবসটি উপলক্ষ্যে রাখাইন নারী-পুরুষরা একটি বর্নাঢ়্য র্যালী বের করে। র্যালীটি কলাপাড়া পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
আদিবাসী ভাষা চর্চা ও রক্ষায় এগিয়ে আসার আহবান জানিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাখাইন টেনস্যুয়ে হাওলাদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মাহমুদুর রহমান, কমরেড নাসির তালুকদার, রাখাইন অধিকার আন্দোলন কর্মী মংমেয়া, অংচোলা মাদবর প্রমুখ।
বক্তারা রাখাইন পল্লী ছ-আনিপাড়ার জমিজমা অধিগ্রহণের আওতা থেকে বাদ দেয়ার জন্য পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেন। তারা তাদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সরকারের কাছে বিভিন্ন দাবী উত্থাপন করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
