মোঃ মোজাহিদুর রহমান:
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর টানা ১০০০ তম দিন উদযাপন উপলক্ষে গতকাল অনুশীলন মজার স্কুল, ইলাইপুর রুপসা, খুলনায় শুভেচ্ছা বক্তব্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন রহিমা শিমু (ডিস্ট্রিক্ট এম্বাসেডর, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, খুলনা)।
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর পরিচয় ও কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন ফাউন্ডেশনের সেন্ট্রাল টীমের সদস্য, কোর ভলেন্টিয়ার ও মডারেটর ইঞ্জিনিয়ার মুজাহিদ অপু। প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৈহাটি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব কামাল হোসেন (বুলবুল), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল গফুর খান (৮নং ওয়ার্ড নৈহাটি ইউনিয়ন পরিষদ)।
তাছাড়া আরো উপস্থিত ছিলেন জনাব আশরাফুল শেখ (উপদেষ্টা, অনুশীলন মজার স্কুল)। উপস্থিত ছিলেন দৈনিক পূর্বাঞ্চলের সহকারী সম্পাদক জনাব মাহমুদ সোহেল। উপস্থিত ছিলেন “সবুজ বাংলাদেশ” এর আহবায়ক কমলেশ রাহা বাপ্পি, উপস্থিত ছিলেন চরকা ফ্যাশনের ব্যাবস্থাপনা পরিচালক মোসাঃ জাকিয়া মুন সহ নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও সদস্য বৃন্দ।
এছাড়া আরো উপস্তিত ছিলেন অনুশীলন মজার স্কুলের পরিচালক জনাব অলোক চন্দ্র দাস সহ উক্ত স্কুলের বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
সম্পূর্ণ অনুষ্ঠান টা সঞ্চালনা করেন এস কে সোহেল ও হুযাইফা হাসান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
