মোঃ মাহমুদুল হাসান (মুক্তা), নাটোরঃ
নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় বেদে ও অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বরাদ্দকৃত শিক্ষাবৃত্তি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়েছে। ১ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকার সময় নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহি অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন প্রাং, উপজেলা সমাজসেবা অফিসার মেঃ আফাজ উদ্দিন ও অন্যান্য সুধিজন। নলডাঙ্গা উপজেলায় বেদে ও অনগ্রসর জনগোষ্ঠী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৩ জন শিক্ষার্থীদের মধ্যে সর্বমোট ৩,২১,৬০০ ( তিনলক্ষ একুশ হাজার ছয়শত) টাকার চেক প্রদান করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
