এইমাত্র পাওয়া

বাবার সঙ্গে আদালতে মিন্নি

অনলাইন ডেস্ক :

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্ত বয়স্ক ১০ আসামির রায় কিছুক্ষণের মধ্যে ঘোষণা করবেন আদালত। এরই মধ্যে এ মামলার একমাত্র জামিনপ্রাপ্ত আসামি আয়েশা সিদ্দীকা মিন্নি আদালতে হাজির হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে বাবার সঙ্গে মোটরসাইকেলে করে আদালত প্রাঙ্গণে আসেন মিন্নি।

এদিকে আলোচিত এ মামলার রায়কে ঘিরে আদালত এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। কিছুক্ষণের মধ্যেই আদালতে আনা হবে প্রাপ্ত বয়স্ক বাকি ৯ আসামিকে।

মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের বলেন, রায়ে নির্দোষ প্রমাণিত হয়ে আমার মেয়ে মিন্নি বেকসুর খালাস পাবেন বলে আশা করছি।

প্রাপ্ত বয়স্ক আসামিরা হলেন, রাকিবুল হাসান রিফাত ফরাজি (২৩), আল কাইউম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯), মো. মুসা (২২), আয়শা সিদ্দিকা মিন্নি (১৯), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯), ও কামরুল ইসলাম সাইমুন (২১)।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.