জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
প্রাথমিক শিক্ষাঅধিদপ্তরে দপ্তরের গেজেটেড ও নন গেজেটেড কর্মকর্তা নিয়োগে খসড়া নীতিমালায় প্রাথমিকের সহকারী শিক্ষকদের বিভাগীয় প্রার্থী হওয়ার সুযোগ না রাখায় প্রতিবাদ জানিয়েছে শিক্ষকরা। এ জন্য প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে তারা।
আজ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিমউদ্দিন এর মাধ্যমে এই স্মারকলিপি দেয়া হয়।
নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আগত
শিক্ষকরা জানান, খসড়া নীতিমালায় প্রাথমিকের সহকারী শিক্ষকদের বিভাগীয় প্রার্থী হওয়ার সুযোগ না রাখার শিক্ষক সমাজ আজ ক্ষুব্ধ।
তাই স্মারকলিপিতে সহকারী শিক্ষকদের জন্য সহকারী উপজেলা শিক্ষা অফিসার, ইউআরসি, ইন্সট্রাক্টর, সরকারি ইউআরসি ইন্সট্রাক্টর, পিটিআই ইন্সট্রাক্টর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সরাসরি নিয়োগে যোগ্য পদে বিভাগীয় প্রার্থী দেয়ার বিষয়টি অন্তর্ভুক্তি করার দাবি জানানো হয়েছে।
প্রস্তাবিত নতুন নিয়োগবিধিতে শুধুমাত্র প্রধান শিক্ষকগণ বিভাগীয় প্রার্থীতা পাবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
