জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত এবং আহত ৩৫ পরিবারের প্রতিটি পরিবারকে পাঁচ লাখ টাকা করে মোট ১ কোটি ৭৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর অনুদানের চেক স্ব স্ব পরিবারের হাতে তুলে দিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে ওই বিস্ফোরণ ঘটে। ওই সময় মসজিদে উপস্থিত মুসল্লির প্রায় সবাই দগ্ধ হন। এর মধ্যে ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এনে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে ৩৪ জনের মৃত্যু হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
