জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
আড়়াইহাজারে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়মা আফরোজ ইভার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ বিপ্লব হোসেন , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল আমিন ডা. মোঃ আরিফ ভূঁইয়া (এম ও ডি সি), আড়াইহাজার থানার প্রতিনিধি সহ আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ। সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ শফিউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন আড়াইহাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম । ক্যাম্পেইন সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এমটিইপিআই মোঃ আলমগীর হোসেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ নূরে আলম মোল্লা, সহকারী স্বাস্থ্য পরিদর্শক লুৎফুন্নাহার সহ প্রত্যেক ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শক বৃন্দ। উপজেলা নির্বাহি অফিসার তাঁর বক্তব্যে করণা পরিস্থিতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকলের অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন।
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এ উপজেলা পরিষদের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ডা: সায়মা আফরোজ ইভা ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রা অর্জনে মাঠ পর্যায়ের সকলকে সম্মিলিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
করণা পরিস্থিতিতে সকল স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্যাম্পেইন সফল করার জন্য সকলকে আন্তরিকভাবে কাজ করার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
