নিজস্ব প্রতিবেদক।।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে উপাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে শিক্ষার্থীদের ই-মেইল দেওয়ার ব্যাপারে জানান তিনি। উপাচার্য মীজানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সকল শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক ই-মেইল দেওয়া হবে। এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইল দেয়ার ঘোষণার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শিক্ষার্থীদের জন্য এমন ঘোষণা এলো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
