জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় বরখাস্তকৃত তিতাসের কর্মকর্তা ও কর্মচারীসহ আটজনকে গ্রেপ্তার করেছে সিআইডি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির ডিআইজি মাইনুল হাসান। তিনি বলেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।
গ্রেপ্তারকৃতরা হলেন, তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মো. মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, হেলপার মো. হানিফ মিয়া, কর্মচারী মো. ইসমাইল প্রধান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
