ইবি প্রতিনিধি।।
শিক্ষার্থীদেরকে তরুণ উদ্যেক্তা হিসেবে গড়ে তুলতে যাত্রা শুরু করেছে ক্যাম্পাসিয়ান ইন্ট্রিপ্রেনিয়ার এসোসিয়েশন ইসলামী বিশ্ববিদ্যালয়ে শাখা।
এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আবু ইউসুফ ও একই শিক্ষাবর্ষের আইন বিভাগের রুমি নোমান সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন। আগামী এক বছরের জন্য তারা এ দায়িত্ব পালন করবেন।
শনিবার সংগঠনটির সভাপতি শাহিনুর রহমান পাশা এবং সাধারণ সম্পাদক তুবা তুনাজজিনা রিদিতা সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানা যায়।
২৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ সভাপতি তাসকিন হাবিব আকাশ, ফেরদৌসী বিনতে আ. মান্নান, ইদ্রিস আলী ও তুষার মাহমুদ। যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হােসাইন, জমির উদ্দিন ও আ. আলিম। সাংঠনিক সম্পাদক, মুতাসিম বিল্লাহ পাপ্পু, নূর চৌধুরী, সাদিয়া সুলতানা, অর্থ সম্পাদক ফজলুল করিম শাকিল, সহ অর্থ সম্পাদক সালসাবিল আলাইকা, সাংস্কৃতিক সম্পাদক কুররাতুল আইন ঊর্মি, উপ সংস্কৃতিক সম্পাদক সানজিদা আহমেদ, দপ্তর সম্পাদক আরশী আঁখি এবং উপ দপ্তর সম্পাদক আল-আমিন ইসলাম।
এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরাইয়া আলম রিমি, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মনির আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এম আরিফ আরমান, উপ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাদিয়া মাহমুদ মীম, গবেষণা সম্পাদক মনিসা ইসলাম সােভা, উপ-গবেষণা সম্পাদক মেহেদি হাসান এবং উপবৃত্তি ও সহায়তা বিষয়ক সম্পাদক আল-আমিন ইসলাম।
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নব্য সভাপতি আবু ইউসুফ বলেন, ‘বেকারত্ব দূরীকরণে একজন সফল উদ্যোক্তার বিকল্প নেই। বেকারমুক্ত একটা সুন্দর সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে নিরলসভাবে কাজ করাই আমাদের উদ্দেশ্য।’
উল্লেখ্য, শিক্ষার্থীদেরকে তরুণ উদ্যেক্তা হিসেবে গড়তে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত ২৯ জন শিক্ষার্থীকে নিয়ে গত ১০ সেপ্টেম্বর যাত্রা শুরু করে সংগঠনটি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
