এইমাত্র পাওয়া

বাড়ি বাড়ি গিয়ে গাছের চারা রোপন

মনই ব্যতিক্রমী দৃষ্টান্ত তৈরি করেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বোতলারপাড় গ্রামের ‘বোতলারপাড় সুরক্ষা কমিটি’ নামে একটি সামাজিক সংগঠন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত ‘প্রতি বাড়ি বৃক্ষরোপণ কর্মসূচি’ শ্লোগানে এই কর্মসূচি পালন করে সংগঠনটি।

সংগঠনের উপদেষ্টা, বীজ প্রত্যয়ন এজেন্সি, রংপুর অঞ্চলের উপপরিচালক কৃষিবিদ নুরুজ্জামান এ কর্মসূচির উদ্বোধন করেন।

বৃক্ষরোপন কর্মসূচিতে বোতলারপাড় গ্রামের প্রায় চার শতাধিক বাড়িতে একটি করে বারি-৪ আম এবং থাই-৭ জাতের পেয়ারার চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ, সংগঠনের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাবুল আলম, সংগঠনের সদস্য-সচিব, রংপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রদীম মিত্র আপেল, সিরাজুল ইসলাম মুকুল প্রমূখ।

সংগঠনের উপদেষ্টা ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে এটি অনুসরণীয় একটি দৃষ্টান্ত। দেশের সব গ্রামগুলো সুরক্ষিত হলে সারাদেশ সুরক্ষিত হবে। সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। এই মডেল সারাদেশ গ্রহণ করলে সারাদেশে সামগ্রিক সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হতে ১৫ দিনের বেশি লাগবে না। তারই অংশ হিসেবে আমরা বাড়ি বাড়ি বৃক্ষরোপ কর্মসূচি গ্রহণ করেছি। ’

কৃষিবিদ নুরুজ্জামান বলেন,‘ আমরা যে গ্রামে জন্মেছি সেই গ্রামের প্রতি আমাদের একটি বড় দায়িত্ব আছে। সেই দায়িত্ববোধ থেকে আমরা গ্রাম সুরক্ষার কথা চিন্তা করে এই সংগঠনের পক্ষে কাজ করছি। আমরা গ্রামের মানুষের পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে ফলদ চারা বিতরণ করছি।’

প্রসঙ্গত, করোনাকালে গ্রামকে সুরক্ষিত রাখার লক্ষ্যে ‘বোতলার পাড় সুরক্ষা কমিটি’ যাত্রা শুরু করে। করোনা ভাইরাস মহামারীতে সংগঠনটি গ্রামের সামর্থ্যবানদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সামর্থ্যহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, সবজি বীজ ও সার বিতরণসহ ভাঙা সড়ক সংষ্কার কর্মসূচি অব্যাহত রেখেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.