এইমাত্র পাওয়া

কাজিপুরে স্বপ্নফেরির বৃক্ষরোপন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি।।

কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন স্বপ্নফেরির ফেরিওয়ালারা কাজিপুরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করছে। বুধবার দুপুরে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ প্রাঙ্গণে স্বপ্নফেরি-১৫ এর আয়োজনে ফলজ ও ওষুধি গাছের চারা রোপন করা হয়েছে। কলেজের একাডেমিক ভবনের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী ও ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম।

এসময় উপস্থিত ছিলেন কাজিপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মুশফিকুর রহমান,ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক বখতিয়ার রহমান, কাজিপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক আবদুল জলিল, স্বপ্নফেরির সভাপতি রাজু আহম্মেদ, সম্পাদক মামুনুর রশিদসহ সংগঠনের সদস্যগণ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.