সবুজ আলী আপন,লালমনিরহাট।।
বুধবার সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য অ্যাসিসটিভ ডিভাইজ বিতরণ করা হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ইউএনও মো.রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী আবু তৈয়ব মো.শামসুজ্জামান,ইউপি চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ,প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল, উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন সরকার, সিনিয়র সহকারী শিক্ষা অফিসার বীরেন্দ্র নাথ রায়,প্রধান শিক্ষক সৈয়দা বেগম ও রমেশ চন্দ্র প্রমুখ। সঞ্চালনা করেন সহকারী শিক্ষা অফিসার যোগেন কুমার সেন।
এতে হুইল চেয়ার, চশমা,স্ক্র্যাচ,শ্রবণযন্ত্র ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
