নিজস্ব প্রতিবেদক :
একসেস টু ইনফরমেশন (এটুআই) ও চট্টগ্রাম অনলাইন স্কুলের উদ্যোগে শিক্ষকদের অনলাইনে ২ দিনের প্রশিক্ষণ শুরু হবে আগামীকাল ১ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, বিকাল ৩.৩০ ঘটিকা থেকে। প্রশিক্ষণে অনলাইনে রেজিষ্ট্রেশণ করে শিক্ষকরা অংশগ্রহণ করতে পারবেন এবং অংশগ্রহণ করার জন্য শিক্ষকদের Desktop/Laptop ও Gmail একাউন্ট থাকা আবশ্যক।
চট্রগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এর গণিত বিষয়ের সহযোগী অধ্যাপক জনাব মোহা. আখতার হোছাইন কুতুবী শিক্ষাবার্তা ডট কম কে জানান, একসেস টু ইনফরমেশন (এটুআই) ও চট্টগ্রাম অনলাইন স্কুলের যৌথ আয়োজনে সম্মানিত শিক্ষকগণের জন্য Google Forms ও Google Classroom বিষয়ক ২ দিনব্যাপি প্রশিক্ষণ পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি জানান, ইতোমধ্যে প্রায় ৮০০ শিক্ষক রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন। এই প্রশিক্ষণটি ব্যাচভিত্তিক পরিচালিত হবে বিধায় আশা করছি কয়েক হাজার শিক্ষককে প্রশিক্ষণটিতে সুযোগ দেয়া যাবে।
প্রশিক্ষণের উদ্বোধনী দিন প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন- প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। সভাপতি হিসেবে অংশগ্রহণ করবেন- ক্যাপ্টেন জাহাঙ্গীর খান পিএসসি. বিএন, অধ্যক্ষ, বাংলাদেশ নৌবাহিনী কলেজ, চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন- মোহাম্মদ রফিকুল ইসলাম সুজন, এডুকেশন এক্সপার্ট, একসেস টু ইনফরমেশন (এটু্আই), মোহাম্মদ কবির হোসাইন, সহযোগী অধ্যাপক ও সংযুক্ত কর্মকর্তা, একসেস টু ইনফরমেশন (এটু্আই), রোকসানা ফেরদৌস মজুমদার, উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, কুমিল্লা অঞ্চল এবং মো. আবদুল মজিদ, জেলা শিক্ষা অফিসার, কুমিল্লা।
প্রশিক্ষণে স্বাগত বক্তব্য উপস্থাপন করবেন- মোহাম্মদ ইকবাল, সহকারী অধ্যাপক (হিসাব বিজ্ঞান), বাংলাদেশ নৌবাহিনী কলেজ, চট্টগ্রাম ও সঞ্চালনায় থাকবেন- শর্ব্বরী দে, প্রভাষক (উদ্ভিদ বিজ্ঞান), রাউজান সরকারি কলেজ, চট্টগ্রাম।
প্রশিক্ষণের ২য় বা সমাপনী দিন: ২ সেপ্টেম্বর ২০২০, বুধবার এর আমন্ত্রিত অতিথি-
প্রধান অতিথি:
প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক,
মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা।
সভাপতি:
প্রফেসর এম. নাসিরউদ্দিন মজুমদার,
অধ্যক্ষ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, চট্টগ্রাম।
বিশেষ অতিথি:
জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সুজন
এডুকেশন এক্সপার্ট, একসেস টু ইনফরমেশন (এটুআই)
প্রফেসর ড. গাজী গোলাম মওলা
পরিচালক (ভারপ্রাপ্ত), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চল।
জনাব দেবব্রত দাশ
উপপরিচালক (ভারপ্রাপ্ত), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চল।
জনাব মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা শিক্ষা অফিসার, চট্টগ্রাম।
প্রশিক্ষণ সঞ্চালনায়- জনাব মোহাম্মদ কবির হোসেন, সহযোগী অধ্যাপক ও সংযুক্ত কর্মকর্তা একসেস টু ইনফরমেশন (এটুআই), প্রশিক্ষণ পরিচালনা: মোহা. আখতার হোছাইন কুতুবী, সহযোগী অধ্যাপক (গণিত), সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, চট্টগ্রাম।
রেজিস্ট্রেশন করতে নিচের লিংকে ক্লিক করুন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.