রফিকুল আলম বকুল, মেহেরপুর প্রতিনিধি ।।
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় ২০২০-২০২১ সালকে ‘মুজিববর্ষ’ হিসেবে পালন করা হচ্ছে। জেলা প্রশাসন, মেহেরপুর এ উপলক্ষে বিশেষভাবে “মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা” শীর্ষক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
এ আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর স্বপ্নের সোনার বাঙলা নিয়ে দেশের খ্যাতিমান প্রবীন রাজনীতিবিদ, ইতিহাসবিদ, সাহিত্যিক, বীরমুক্তিযোদ্ধা ও সুধীগণ ধারাবাহিকভাবে শতঘণ্টা আলোচনা করবেন। আগামী ৩০ আগস্ট ২০২০ রবিবার সন্ধ্যা ৭.০০ ঘটিকায় জুম কন্ফারেন্সের মাধ্যমে জনপ্রশাসন মন্রনালয়ের প্রতিমন্রী অধ্যাপক জনাব ফরহাদ হোসেন এমপি শতবর্ষে শতঘণ্টা মুজিবচর্চা’ কর্মসূচির উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ।
এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুক্রবার বেলা ১১ টার সময় সাংবাদিকদের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন, সিনিয়র কমিশনার আরাফাত হুসাইন, মেহেরপুরের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টচার্য, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আলামিন হোসেন, বাংলানিউজের জেলা প্রতিনিধি জুলফিকার আলী কানন, আরটিভি প্রতিনিধি মাজেদুল হক মানিক, একুশে টিভির প্রতিনিধি ফারুক হোসেন, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, গাংনী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুব আলম ও দৈনিক লাখকন্ঠের ও শিক্ষাবার্তার জেলা প্রতিনিধি এস এম রফিকুল আলম বকুল । সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন ।
অবহিতকরণ সভায় মুখ্য আলোচক জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান বলেছেন, জাতীর পিতাকে বেশী বেশী করে চর্চা করে নিজেদের জানার পরিধিকে ব্যাপক করতে হবে।তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমান কে নিয়ে ব্যাপক গবেষনা হওয়া উচিৎ বলে মনে করেন । নুতন প্রজন্ম কে জাতির জনকের কর্মের বিভিন্ন দিক নিয়ে গবেষনার আহবান জানান । তিনি আরও বলেন মেহেরপুরের মাটি মুক্তিযুদ্ধের মাটি এ মাটি অতি পবিত্র । এ পবিত্র মাটিতে জেলা প্রশাসক হিসেবে যোগদান করতে পারায় মাননীয় প্রধানমন্রী ও জনপ্রশাসন প্রতিমন্রীর কাছে কৃতজ্ঞতা জানান । এই পবিত্র মাটিকে নিয়ে দেশের মানুষের আবেগ আছে। সেই আবেগকে কাজে লাগিয়ে মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা’ শীর্ষক আয়োজন করবে মেহেরপুর জেলা প্রশাসন। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচীও গ্রহণ করা হয়েছে। আগামী ৩০ আগষ্ট সন্ধ্যা সাতটার সময় এ কর্মসূচীর উদ্বোধন করবেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান
এছাড়া, বিভিন্ন সময়ে আলোচক হিসেবে থাকবেন, সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আরেফিন সিদ্দিকী, শিক্ষাবিদ ড. জাফর ইকবাল, ডঃ সৈয়দ আনোয়ার হোসেন, সামসুল হক, ব্যারিষ্টার আমিরুল ইসলাম, , প্রথম আলোর উপ সম্পাদক আনিসুল হক, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক ই এলাহী চৌধুরী, বিশিষ্ট কলামিষ্ট আব্দুল গাফ্ফার চৌধুরীসহ দেশ বরণ্য ব্যাক্তিত্ব।
এ কর্মসূচী বাস্তবায়নের লক্ষে জেলার সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজসহ সকল স্তরের লোকজনের সহযোগীতা এবং পরামর্শ চেয়েছেন জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
