বিদ্যুৎস্পৃষ্টে দশম শ্রেণির স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে রুবায়েত সীমান্ত (১৫) নামের দশম শ্রেণির এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে পৌর শহরের বাদুরতলী স্লুইজ বাজার এলাকায় এঘটনা ঘটে। নিজ বাস ভবনের সামনে পানি সরবরাহকারী ব্যবসা প্রতিষ্ঠানে পানি পিউরিফাই লাইনের বিদ্যুৎ লাইনের সুইচ চালু করতে গিয়ে এ স্কুল ছাত্র দুর্ঘটনায় পতিত হয়  তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত সীমান্ত  পৗর শহরের ৯নং ওয়ার্ড যুবলীগ’র সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক কর্মী এম.এ রাজ্জাক সুমনের একমাত্র পুত্র সন্তান ও খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের দশম শ্রেণির ছাত্র।। সীমান্তের আকস্মিক এমন মৃত্যুর সংবাদ তার সহপাঠিসহ স্বজনদের মাঝে ছড়িয়ে পড়লে  শোকের অনামিশায় ঢাকা পরে গোটা এলাকা।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.