মোঃ জাহিদ হাসান মিলু, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ
ঠাকুরগাঁওয়ে ১৫৮ তম রবীন্দ্র ও ১২০ তম নজরুল জয়ন্তী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক উৎসব-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০১ আগস্ট) বিকেল সাড়ে ৪ টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে সদর উপজেলা পরিষদের হল রুমে উক্ত অনুষ্ঠান গুলো অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁওয়ের শিশু বিষয়ক কর্মকর্তা জাবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সহকারী কমিশনার ও অতিরিক্ত ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকার।
বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, উপজেলা আ.লীগের যুগ্নসাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে সংগীত, চিত্রাংকন প্রতিযোগীতার মোট ৩০ জন বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে ঠাকুরগাঁও সরকারি বালিকা শিশু পরিবার ও শিশু একাডেমির বিভিন্ন শিশু শিল্পীদের পরিবেশনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
