এইমাত্র পাওয়া

২৫ আগস্টের পর জানা যাবে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলছে

নিউজ ডেস্ক।।

করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী ২৫ আগস্টের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকা এইচএসসি পরীক্ষার বিষয়ে সচিব বলেন, আমরা যখন পরীক্ষা নেব, প্রকাশ্যে ঘোষণা করবো। শিক্ষামন্ত্রী সুস্পষ্টভাবে বলেছেন আমরা যখনই পরীক্ষা নেব, দুই সপ্তাহের নোটিশ দিয়ে সবাইকে জানাবো।কোনো সিদ্ধান্ত বা ঘোষণা না পাওয়া পর্যন্ত গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন শিক্ষা সচিব।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.