ডেঙ্গু জ্বর মোকাবিলায় স্কাউট দলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান 

বিশ্বনাথ সরকারি কলেজের রোভার স্কাউট দলের উদ্যোগে দেশব্যাপী চলমান ডেঙ্গু জ্বরের প্রকোপ মোকাবিলায় এবং এর ভয়াবহতা রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কলেজ প্রাঙ্গনে অাজ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। কলেজের স্বনামধন্য অধ্যক্ষ তাপসী চক্রবর্তীর  উদ্ভোদনের মাধ্যমে পরিচালিত এ অভিযানের সময় অারো উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী   অধ্যাপক মো. আব্দুল সহিদ, কলেজ রোভার স্কাউট গ্রুপ সম্পাদক ও জীববিজ্ঞানের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদত হোসেন, রোভার স্কাউট লিডার ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের  প্রভাষক মো. শরীফ উদ্দিন, রোভার রেঞ্জার লিডার ও দর্শন বিভাগের প্রভাষক অঞ্জু আচার্য্য প্রমুখ। কলেজের সিনিয়র রোভারমেট জাহাঙ্গীর অালম ও মারিয়া অালম চৌধুরীর নেতৃত্বে এ স্কাউট দলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান দুপুর ১২ টায় শুরু হয়ে বিকেল ৩ টায় শেষ হয়। সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে এ অভিযানের দ্বারা ব্যপক সচেতনতা সৃষ্টি হয়।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.