২৫ শতাংশের নিয়ম বাতিল, অফিস করতে হবে সবাইকে

অনলাইন ডেস্ক।।

বিদ্যমান পরিস্থিতিতে একসঙ্গে সর্বোচ্চ ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী নিয়ে অফিসের কাজ চালানোর যে সিদ্ধান্ত নিয়েছিল সরকার, সেটি উঠিয়ে দেওয়া হয়েছে। কাজের চাপ বেড়ে যাওয়ায় নতুন সিদ্ধান্ত হলো, এখন কাজ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত হতে হবে। এ বিষয়ে ব্যবস্থা নিতে অফিসপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে কার্যত সবাইকেই উপস্থিত থাকতে হবে। তবে আপাতত অসুস্থ, ঝুঁকিপূর্ণ ও সন্তানসম্ভবা নারীদের অফিসে আসতে হবে না।

স্বাভাবিক সময়ের মতোই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিসে উপস্থিত থেকে কাজ করতে হবে তাদের। মন্ত্রণালয়গুলোকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের মৌখিকভাবে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এ পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়গুলো রোস্টার সিস্টেম বা হোম অফিস বাতিল করে নিয়মিত অফিস করার আদেশ জারি করতে শুরু করেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.