এইমাত্র পাওয়া

শিক্ষার্থীদের অভিযোগ জানতে চায় ইবি ছাত্রলীগ

ইবি প্রতিনিধি।।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের অভিযোগ ও পরামর্শের জন্য অভিযোগ বক্স স্থাপন করেছে শাখা ছাত্রলীগ। বুধবার (৩১ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ভবন, আবাসিক হল, চিকিৎসা কেন্দ্র ও প্রশাসন ভবনে এই বক্স স্থাপন করে তারা।

এসময় প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। এছাড়াও ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, ভারপ্রাপ্ত প্রক্টর ড. আনিছুর রহমান, শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ, সাধারণ-সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা যায়, অভিযোগ বক্সের মাধ্যমে শিক্ষার্থীরা প্রশাসনিক কার্যক্রম, বিভিন্ন ছাত্র সংগঠনসহ যে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ও পরামর্শ প্রদান করতে পারবে। নাম প্রকাশ না করেও অভিযোগ বা পরামর্শ দেয়া যাবে।

এবিষয়ে শাখা ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম পলাশ বলেন, ‘এই অভিযোগ বক্সের মাধ্যমে যে কেউ নাম প্রকাশ করে বা গোপন করে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করতে পারবে। এর সবগুলো অভিযোগই আমলে নেওয়া হবে। যে অভিযোগগুলো আমরা সমাধান করতে পারব সেগুলো আমরা সমাধান করর বাকিগুলো প্রশাসনের কাছে প্রেরণ করব।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.