জাহাঙ্গীর বাবু
ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ
ঈদের দিন দূরে থাকা কিছুটা নিরানন্দ।
মহান রাব্বুল আলামিন আল্লাহর
শুকরিয়া আদায়ে আমার প্রতিমুহূর্তের ঈদ।
আসলে আসল আনন্দ কিসে
বাবা চলে গেলেন এতিম করে
বাবা ছিলেন ,জীবনের ঈদ জুড়ে
হৃদয় জুড়ে ,মন জুড়ে, মনন জুড়ে।
আমার ঈদ অন্য রকম বরাবর।
আপন জনের মুখের হাসিতে আমার ঈদ
আপন জনের জন্য কিছু করতে পারা আমার ঈদ
মায়ের আঁচলের স্পর্শে আমার ঈদ
মায়ের দোয়ায় আমার বড় ঈদ
প্রিয়তমা স্ত্রীর ভালোবাসা আমার ঈদ
সন্তানের আব্বু ডাক ,পিতৃত্বে
ওদের আবদার মেটানোতে আমার ঈদ
বন্ধুদের বিশ্বাস আমার ঈদ
আমানত রক্ষায় আমার ঈদ
আর্থিক ঋণ শোধে ঈদ
এতিমের মাথায় হাত বুলিয়ে
ওদের পাশে দাঁড়িয়ে আমার বাবা খুশি হতেন ,
তেমনি এতিমের জন্যে কিছু করতে পারা আমার ঈদ
অসহায়ের মুখে এক চিলতে হাসি
ফুটানোতে আমার ঈদ।
আমার ধর্ম ইসলাম,ধর্মেই আমার ঈমান
আল্লাহর ইবাদতের পর কর্ম আমার
দ্বিতীয় ঈমান আর ইবাদতের মতো।
আমার সহকর্মী,আমার অধীনস্তদের
খুশিতে আমার ঈদ
আমার পরিচালক ,আমি যাদের অধীনস্ত
তাদের প্রশংসায় সাহসের
পিঠ চাপড়ানোতে আমার ঈদ।
কষ্ট!হারানো,ফুরানো ,বেদনা,যন্ত্রনা
সে থাক না হয় এখন ,
চেপে[এ রাখলাম কিছুটা সময়
আমার হৃদয়ের কোনে ।
কারণ আজ আল্লাহর নেয়ামত
মুসলিম উম্মার খুশির বরাতের পয়গাম
বছরের দুই ঈদেড় এক ঈদ .
ভেজা চোখ আমার থাক ভেজা
সবার খুশিতে আমার ঈদের রেখা।
দূরে থাকা আমার ভাগ্যে লেখা
কাছে গেলেই বাড়ে জ্বালা
সবার উপর আল্লাহ আমার ভাগ্য বিধাতা।
আমার প্রিয় মানুষদের দিন ভালো কাটুক
আমার দুশমনেরও দিনটি ভালো কাটুক
যদিও আমি কাউকে দুশমন ভাবি না
সকলের মঙ্গল চাই ,সর্বক্ষণ,সর্বদাই।
অন্তর থেকে অনেক অনেক দোয়া
যাদের হাতের ছায়া,যাদের সাহস আর বিশ্বাসে
এই জীবনের বন্দুর পথ পাড়ি দেয়া
সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকুক।
সবার জন্যে আজ ঈদ মোবারক।
উনিশশো বিশ সালের ঈদুল আয্হার
শুভেচ্ছা সবাইকে ঈদ মোবারক।
আমার হাজারো কবিতার মাঝে
এই স্বীকার উক্তি থাক ,ঈদ মোবারক।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
