নিজস্ব প্রতিনিধি।।
গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবার বিকালে মেহেরপুর জেলায় নব যোগদানকৃত জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান এর সাথে গাংনী উপজেলার সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকত ও বিশিষ্ঠ ব্যাক্তিদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয় ।
গাংনী উপজেলা নির্বাহি অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ । অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, আমিরুল ইসলাম অল্ডাম, মুক্তিযোদ্ধা মুন্তাজ আলী, গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম, মটমুড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক এমপি মকবুল হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক এবং মেহেরপুর ২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ সাহিদুজ্জামান খোকন ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক আরটিভি প্রতিনিধি মাজেদুল হক মানিক, গাংনী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মাহবুব আলম, দৈনিক লাখকন্ঠ, সারাবাংলা, শিক্ষাবার্তা ও লিবার্টি টিভি২৪.কম ওর জেলা প্রতিনিধি এস এম রফিকুল আলম বকুল, । অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, ঊপজেলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন । গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক বলেন নুতন জেলা প্রশাসক সমগ্র জেলার উন্নয়নে কাজ করবেন গাংনী যাতে উন্নয়নে বঞ্চিত না হয় সে দিকে খেয়াল রাখতে অনুরোধ করেন তিনি । তিনি জেলা প্রশাসককে স্বাগত জানান।
মেহেরপুর ২ আসনের এমপি সাহিদুজ্জামান খোকন বলেন স্বাধীনতার পুণ্যভুমি মেহেরপুর জেলাতে আপনাকে স্বাগত জানাচ্ছি । তিনি মেহেরপুর জেলার গাংনীতে বিভিন্ন এলাকায় কৃষকের ফসল নষ্ট হচ্ছে জলাবদ্ধতার কারনে কৃষকের ফসল যাতে নষ্ট না হয় সেদিকে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করেন । জেলায় কৃষকের ফসল যাতে ন্যায্যমুল্য পায় এবং তাদের বিভিন্ন ফলমুল যাতে রপ্তানী করা যায় তার জন্য বিভিন্ন প্রকল্প নেয়া হয়েছে সেজন্য জেলা প্রশাসককে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন ।
নবাগত জেলা প্রশাসক তার বক্তব্য বলেন, আমাকে ইতিহাসখ্যাত স্বাধীনতার সুতিকাগার মুজিবনগর তথা মেহেরপুর জেলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ করায় মাননীয় প্রধানমন্রী ও মেহেরপুর ১ আসনের এমপি জনপ্রশাসন প্রতিমন্রী কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান । তিনি বলেন, সবার সহযোগিতায় কৃষি নির্ভর এ জেলাকে উন্নয়নের জন্য কাজ করবো । খাদ্দ্রব্য ও ফলমুল যাতে বিদেশে রপ্তানী করা যায় সেজন্য জেলায় রপ্তানী প্রসেসিং কেন্দ্র গড়ে তুলতে হবে । জেলার কৃষিকে সামনে আনতে হবে । কৃষকরা এবং কৃষি যাতে সুবিধা পায় সে ব্যবস্থা গ্রহন করতে হবে ।
বিভিন্ন বক্তার দাবী প্রেক্ষিতে তিনি কিন্ডারগার্টেন শিক্ষাকদের সহায়তার ব্যাপারে বলেন খাদ্দ্রব্য সহায়তা চাইলে জেলা প্রশাসন থেকে দ্রুত ব্যবস্থা করা যাবে কিন্তু নগদ সহায়তা চাইলে আমি যোগাযোগ করার চেষ্টা করবো । তিনি গাংনী উপজেলার সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিশিষ্ঠ ব্যাক্তি কর্তৃক তাকে বরন করে নেয়ায় ধন্যবাদ জানান। তিনি বলেন সবার সহযোগিতায় মেহেরপুর জেলা উন্নয়নের জন্য কাজ করবো ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
