নিউজ ডেস্ক।।
মহামারী করোনাভাইরাসের কারণে বাংলাদেশ দলের পাকিস্তান, শ্রীলংকা, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড সফর স্থগিত, ঢাকায় আসার কথা ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দলের। টাইগারদের এতগুলো দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হওয়ায় শেষ আশা ছিল অন্তত অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হবে। শেষ পর্যন্ত বিশ্বকাপও স্থগিত হয়।
বিশ্বকাপ স্থগিত হওয়ায় বাংলাদেশ দলের অনেক ক্রিকেটার হতাশা প্রকাশ করেছেন। তবে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল হতাশ নন। তিনি বলেছেন, বিশ্বকাপ স্থগিত হওয়ায় আপাত দৃষ্টিতে ভালোই হয়েছে।
মঙ্গলবার বিকালে জাতীয় দলের এ তারকা ক্রিকেটার বলেছেন,টি-টোয়েন্টি বিশ্বকাপটা এ বছর না হওয়াই ঠিক আছে। কারণ প্রস্তুতি ছাড়া আসলে বিশ্বকাপ খেলতে যাওয়াও ঠিক নয়। তারপর আবার বিশ্বকাপ এবার দেশের বাইরে, অস্ট্রেলিয়ায়। বিশ্বকাপের মতো এত বড় ইভেন্টে খেলতে যাওয়ার আগে লম্বা সময় ধরে ভালো প্রস্তুতি নিতে না পারলে মূল আসরে গিয়ে প্রত্যাশিত পারফরম্যান্স করা আদৌও সম্ভব নয়। সবদিক চিন্তা করলে বিশ্বকাপ এ বছর না হওয়াই সঠিক সিদ্ধান্ত।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
