নিউজ ডেস্ক।।
সরকারি কর্ম কমিশন (পিএসসি) সরকারিভাবে চিকিৎসক নিয়োগে আরো একটি বিশেষ বিসিএস পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শুরু করেছে। ৪২তম বিসিএসের মাধ্যমে আরো ২ হাজার চিকিৎসক নিয়োগ দিতে এ পরীক্ষা আয়োজন করা হবে। ইতোমধ্যে কমিশনের সভা করে বিধিমালা সংশোধন করে খসড়া অনুমোদন করা হয়েছে বলে পিএসসি থেকে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে পিএসসির চেয়ারম্যান ডা. মোহাম্মদ সাদিক আজ মঙ্গলবার জানিয়েছেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিকিৎসক নিয়োগে নতুন করে চাহিদাপত্র পাঠানো হয়েছে। এ চিঠি আমরা পেয়েছি। চাহিদাপত্র পাওয়ার পর কমিশনের সভা করে বিশেষ বিসিএসের আয়োজনের জন্য চলমান বিধিমালা সংশোধন করে একটি খসড়া তৈরি করা হয়েছে। কমিশনের সদস্যরা সেটি অনুমোদন দিয়েছেন। সেটি দ্রুত জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন দেয়া হলে চিকিৎসক নিয়োগে ৪২তম বিশেষ বিসিএস পরীক্ষা আয়োজন করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
