এইমাত্র পাওয়া

হ্যান্ড স্যানিটাইজার থেকে আগুনে দগ্ধ চিকিৎসক রাজীব মারা গেছেন

অনলাইন ডেস্ক।।

রাজধানীর হাতিরপুলের একটি বাসায় হ্যান্ড স্যানিটাইজার থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ চিকিৎসক ডা. রাজিব ভট্টাচার্য মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৮টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর।

গত ২১ জুলাই নিজ বাসায় হ্যান্ড স্যানিটাইজার থেকে অগ্নিকান্ডে দগ্ধ হয়েছিলেন চিকিৎসক ড. রাজিব ভট্টাচার্য ও তার স্ত্রী ড. অনুসূরা ভট্টাচার্য। চিকিৎসক রাজীব ভট্টাচার্যের শরীরের ৮৭ শতাংশ এবং তাঁর স্ত্রী অনুসূয়া ভট্টাচার্যের ২০ শতাংশ দগ্ধ হয়। রাজীবের অবস্থা বেশি খারাপ থাকায় তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
ডা. রাজীব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ছিলেন। আর ডা. অনূসূয়া কাজ করেন শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে।

হাতিরপুল এলাকার ইস্টার্ন প্লাজার পেছনের একটি বাড়ির তৃতীয় তলায় থাকেন এই চিকিৎসক দম্পতি। মঙ্গলবার মধ্যরাতে সেখানে স্যানিটাইজারের একটি বড় পাত্র থেকে ছোট বোতলে খানিকটা ঢেলে নিচ্ছিলেন ডা. রাজীব। তখন হঠাৎ বোতল থেকে পড়ে যাওয়া স্যানিটাইজার ধূমপানের আগুনের সংস্পর্শে আসে। মুহূর্তে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। এতে মারাত্মক দগ্ধ হন রাজীব। তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী অনুসূয়াও দগ্ধ হন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.