এইমাত্র পাওয়া

মেহেরপুর জেলা প্রশাসনের হস্তক্ষেপে কৃষকের মুখে হাসি

নিজস্ব প্রতিবেদক।।

অবশেষে মেহেরপুর সদর উপজেলার দাদপুর বিলের মাছ চাষীদের বন্ধ করা সুইজ গেট খুলে দিয়ে কয়েক হাজার কৃষকের ভাগ্য বিপর্যয় হতে রক্ষা করলো জেলা প্রশাসন। কয়েকদিনের প্রচেষ্টায় আধুনিক যন্ত্রপাতি দিয়ে দাদপুর বিলের যাদুখালী সুইজ গেটের অকেজো থাকা সকল গেইট।

শনিবার সকালে সুইজ গেট খুলে দেওয়াই স্বস্তির নিশ্বাস ফেলেন এলাকার মানুষ।
বেশ কয়েক দিনের ভারী বর্ষণে জেলার সদর উপজেলার সিংহাটি, দরবেশপুর, চুয়াডাঙ্গা জেলার গোকুলখালী, গাংনী উপজেলার ভাটপাড়া, সাহারবাটি, গাড়াডোব, কসবাসহ বিভিন্ন এলাকার পানি কাজলা নদী হয়ে ভৈরব নদে পড়াতে দাদপুর বিল ও বিল সংলগ্ন বিভিন্ন মাঠে জমেছিলো।

সুইজ গেট বন্ধ থাকায় মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের মাঠের পানির নিচে উঠতি ফসল। একই সমস্যায় ভুগছিলেন সদর উপজেলার পিরোজপুর, কাঁঠালপোতা ও সোনাপুর গ্রামের কৃষকরা। কয়েক হাজার বিঘা জমির উঠতি ফসল পানির নিচে ডুবে থাকায় চলতি মৌসুমে আতংঙ্কিত ছিলো কৃষকরা।

এ বিষয়ে ভুক্তোভুগীরা উপজেলা ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নির্দেশে মেহেরপুর জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসন ও মুজিবনগর উপজেলা প্রশাসনের তৎপরতায় যাদুখালীর দাদপুর সুইজ গেট খুলে দেওয়া হয়েছে।

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি মহাজনপুর ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সাথে নিয়ে সুইজ গেট উন্মুক্ত করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.