নিজস্ব প্রতিনিধি।।
গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের শাহানারা শপিং কমপ্লেক্সে উজ্জীবিত ফাউন্ডেশন-১৯৮৫ এর উদ্যোগে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার শাহানারা শপিং কমপ্লেক্সে উপজেলার দশটি হাই স্কুলের ৪৪জন শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করা হয়।
৪৪জন শিক্ষার্থীর মধ্যে মেধাবৃত্তি প্রাপ্ত হয়েছে ১৬জন শিক্ষার্থী। এদের প্রত্যেককে দেয়া হয়েছে ৫০০০ নগদ টাকা ও ক্রেস্ট। সাধারণ বৃত্তি পেয়েছে ২৬ জন শিক্ষার্থী এদের দেয়া হয়েছে ৩০০০ নগদ টাকা ও ক্রেস্ট। শুভেচ্ছা বৃত্তি প্রদান করা হয়েছে ২জনকে। এদের প্রত্যেককে দেয়া হয়েছে ২০০০ টাকা ও ক্রেস্ট।
৪৪জন শিক্ষার্থীর মধ্যে গজারিয়া পাইলট হাই স্কুলের ১১জন , হোসেন্দী উচ্চ বিদ্যালয়ের ৯জন, ভবেরচর ওয়াজির আলী উচ্চ বিদ্যালয়ের ৭জন, বাউশিয়া উচ্চ বিদ্যালয়ের ৫জন, গজারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬জন, হাজী কেরামত আলী উচ্চ বিদ্যালয়ের ২জন, বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের ১জন, পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয়ের ১জন, রায়পাড়া উচ্চ বিদ্যালয়ের ও ভাটেরচর উচ্চ বিদ্যালয়ের ১জন বৃত্তি
উজ্জীবিত ফাউন্ডেশন-১৯৮৫এর সভাপতি ও হোসেন্দি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক ডা: মাজহারুল হক তপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেন্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক মিঠু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খায়রুল আলম প্রধান সমন্বয়কারী শিক্ষা বৃত্তি ২০১৯ ও প্রধান শিক্ষক হোসেন্দী উচ্চ বিদ্যালয়ন, কোষাধক্ষ্য মোঃ রেজাউল করীম শাহিন উজ্জীবিত ফাউন্ডেশন-১৯৮৫। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সারওয়ার হোসেন সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক লীগ, কামরুজ্জামান সাগর সাবেক সভাপতি উপজেলা ছাত্রলীগ, সোলাইমান হোসেন সভাপতি উপজেলা ছাত্রলীগ গজারিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, উপজেলার দশটি হাই স্কুলের প্রধান শিক্ষক, সংগঠনের সদস্যবৃন্দসহ বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ, বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ ও উজ্জীবিত ফাউন্ডেশন -১৯৮৫এর সদস্যবৃন্দ। ।
হোসেন্দী উচ্চ বিদ্যালয়ের ১৯৮৫ সালের এসএসসি পাশ করা ছাত্র-ছাত্রী কর্তৃক গঠিত হয় উজ্জীবিত ফাউন্ডেশন-১৯৮৫ ।২০১৮ সালের ২৪ আগস্ট সংগঠন শিক্ষা প্রসার ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার ২৩ জুলাই সকাল ১১টায় শাহানারা শপিং কমপ্লেক্সে “উজ্জীবিত ফাউন্ডেশন -১৯৮৫” কর্তৃক শিক্ষাবৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে উজ্জীবিত ফাউন্ডেশন-১৯৮৫ এর প্রতিষ্ঠার ইতিহাস, আদর্শ ও লক্ষ্য নিয়ে বিশদ আলোচনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ রেজাউল করিম শাহিন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
