ঈদের আনন্দ নেই বেসরকারি প্রাথমিক শিক্ষক পরিবারে ‌

নিজস্ব প্রতিনিধি।।

করোনা প্রাদুর্ভাবে জীবন যখন নার্ভিশ্বাস , তখনও বেসরকারি প্রাথমিক শিক্ষকদের কপালে জোটে-নি প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রণোদনা কিংবা জাতীয়করণের নিশ্চয়তা । অথচ কদিন পরেই মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ইদুল আজহা । কিছুদিন আগেই হয়ে গেলো বাংলাদেশের ৪৯তম ২০২০ -২০২১ অর্থ বছরের বাজেট । শিক্ষকদের আহাজারি আর আর্তনাদের যেন শেষ নাই ।

সংগঠনের পক্ষ থেকে অনেকবার আন্দোলন আর সংগ্রাম করা হলেও প্রতিশ্রুতি ছাড়া আর কিছু মিলেনি।সুনামগঞ্জ জেলার – মোস্তফাপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন ও দিনাজপুর জেলা খানসামা উপজেলা থেকে আন্দোলনে আশা সুর্বণখুলি এল এস বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধরণী মোহন রায়ের কাছে এবারের “” ইদ “”কেমন হবে জানতে চাইলে , তিনি অনেক আক্ষেপ করে বলেন , আমি যেখানে কর্মরত আছি সেই প্রতিষ্ঠানটি ১৯৮১ সালে স্থাপিত , আমি প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি ১৯৮৭ সালে , এবং ( সি এন এড) ১৯৯৪-৯৫ শিক্ষার্বষে । বর্তমানে আমার চাকরি আছে আর ৪ বছর ।

চাকরি জাতীয়করণের আশায় দীর্ঘ ৩২ বছর বিনা বেতনে চাকরি করছি পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটছে । আমার বিদ্যালয়টি জাতীয়করণের জন্য ২বার যাচাই-বাছাই ও পূর্ণ যাচাই -বাছাই করা হয়েছে । চাকরি শেষ বয়সে রাষ্ট্রীয় একটি স্বিকৃতি চাই । আমার মত ৪১৫৯টি বিদ্যালয়ের ১৬,৬৩৬জন শিক্ষকের মধ্যে অনেকেরই এখন অবসরে যাওয়ার সময় হয়েছে , অনেকই অবসরে গেছে , তাদের পরিবারেও ইদের কোন আনন্দ নাই । গত ৬ এপ্রিল সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রণোদনা জন্য আবেদন করা হলেও জোটেনি তাদের কপালে প্রণোদনা ।

এদিকে সংগঠনের সভাপতি মোঃ মামুনুর রশিদ খোকনের কাছে ইদ কেমন হবে জানতে চাইলে , তিনি ও অনেক আক্ষেপ করে বলেন , ২০১৮ সালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য চিঠি হাওয়ার পরও জাতীয়করণ না হওয়ায় সকল শিক্ষক আজ মানবেতর জীবন যাপন করছে । সভাপতি বলেন প্রণোদনা জন্য আবেদন করেও প্রণোদনা , ব্যবস্থা না হওয়ায় , ও বাজেটে জাতীয়ক‍রণের প্রস্তাব থাকার পরও , জাতীয়করণের ব্যবস্থা না হওয়ায় আমরা ইদের পর মানববন্ধন করে বৃহত্তম আন্দোলন ঘোষণা দিবো ।

এবং আমরা “”মাননীয় প্রধানমন্ত্রীর ” হস্তক্ষেপ কামনার মাধ্যমে , বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়িত করবো ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.