আইপিএল শুরু ‘১৯ সেপ্টেম্বর’

অনলাইন ডেস্ক।।

সবকিছু ঠিকঠাক থাকলে করোনা ধাক্কা সামলে সেপ্টেম্বরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টির ১৩তম আসরের বল গড়াতে চলেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে ইতোমধ্যেই সেই ইঙ্গিত দেওয়া হয়েছে।

মহামারী পরিস্থিতিতে এ বছর ভারতে টুর্নামেন্ট আয়োজন সম্ভব নয়, সেই কারণে সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট করার ভাবনা।

সূত্রের খবর, টুর্নামেন্ট ফাইনালের দিন রাখা হয়েছে ৮ নভেম্বর। পুরো টুর্নামেন্ট আরব আমিরাতের শহর দুবাই, আবুধাবি ও শারজায়। করোনা মোকাবিলার স্বাস্থ্যবিধি মেনে আইপিএল ম্যাচগুলো আয়োজন করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.