নিউজ ডেস্ক।।
মেডিক্যালের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস থেকেই হয়েছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিষয়টি নিয়ে দীর্ঘ অনুসন্ধানের পর আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সিআইডি এ তথ্য জানিয়েছে।
সিআইডি সূত্র জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস থেকেই বারবার ফাঁস হয়েছে মেডিক্যাল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন। প্রেসের মেশিনম্যান সালাম এবং তার খালাতো ভাই জসীম- এ দুজন মিলে দেশব্যাপী গড়ে তুলেছিলেন এক চক্র। চক্রটির মাধ্যমে শত শত শিক্ষার্থী টাকার জোরে ভর্তি হয়েছে মেডিক্যাল কলেজগুলোয়। দীর্ঘ দিনের অনুসন্ধানে পুরো চক্রটিকে চিহ্নিত করেছেন সিআইডি তদন্তকারী দল।
আজ দুপুর ১২টায় প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে সিআইডির পক্ষ থেকে বলা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
