এইমাত্র পাওয়া

ঈদে শিক্ষক-কর্মচারীদের জন্য মাউশির নতুন নির্দেশনা জারি

নিউজ ডেস্ক।।

আসন্ন ঈদুল আজহার ছুটিতে দেশের সব স্কুল-কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থলে থাকতে হবে। করোনাভাইরাস ও চলমান বন্যা পরিস্থিতির কারণে ছুটির মধ্যে বন্যাদুর্গতের সহায়তা ও মাঠ প্রশাসনের সঙ্গে কাজ করতে জরুরি এ নির্দেশনা জারি করেছে ।

গতকাল বুধবার (২২ জুলাই) মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এ নির্দেশনা জারি করা হয়।

এ নির্দেশনা সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালক, উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের সার্বিক তদারকির মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.