এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : “ছেলেধরা গুজব ও ডেঙ্গু জ্বর” প্রতিরোধে -এ দিনাজপুরের খানসামায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০জুলাই) দুপুরে উপজেলার কাচিনীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে সমাবেশটি হয়।
কাচিনীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা.নারায়ণ চন্দ্র রায় জয়, অফিসার ইনচার্জ আ:মতিন প্রধান, ভাবকী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, কাচিনীয়া সপ্রাবির প্রধান শিক্ষক শাফিউল ইসলাম, খানসামা প্রেসক্লাবের প্রচার সম্পাদক এস.এম.রকিসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

সভায় বক্তারা, সাম্প্রতিক সময়ে ছড়ানো ছেলে ধরা গুজব ও মশাবাহিত ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
