এম.পলাশ শরীফ, মোড়েলগঞ্জ প্রতিনিধি ।।
বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. এমাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আ. আউয়াল হাওলাদার, মো. জাকির হোসেন, মো. হায়দার আলী, মো. জাকির হোসেন রিয়াজ,, মো. বখতিয়ার হোসেন, মো. শহিদুল আলম, বেদান্ত হালদার, মো. জহিরুল ইসলাম, মো. নুরুল আমিন শেখ, আব্দুল ওয়াদুদ, কলেজের রোভার স্কাউট, সততা সংঘের সদস্যবৃন্দ ও কলেজের ছাত্রছাত্রীবৃন্দ। সভায় প্রধান অতিথি মশক নিধন, পরিষ্কার পরিচ্ছন্নতা, গুজব, ইভটিজিং, বৃক্ষরোপন, ছাত্রছাত্রীদের ম্যানার্স এ্যান্ড এটিকেট নিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে আলোচনা রাখেন এবং মশক নিধন কাজের উদ্ভোধন করেন।
রোভার স্কাউট, সততা সংঘের সদস্যবৃন্দ ও ছাত্রছাত্রীরা আগাছা নিধন ও বিøচিং পাউডার ব্যবহার করে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহন করে। #
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
