নিজস্ব প্রতিবেদক।।
মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ সোমবার থেকে সৌদি আরবে শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো হজযাত্রী ইতোমধ্যে মিনায় পৌঁছেছেন। হাজিদের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী গতকাল রোববার রাত থেকেই মিনার উদ্দেশে রওনা দেন তারা।
বাংলাদেশের হজযাত্রীদের যথাসময়ে মিনায় পাঠাতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করার কথা আগেই জানিয়েছে মক্কার বাংলাদেশ হজ অফিস ও সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলো। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সার্বিক ব্যবস্থাপনায় হাজিদের নিরাপত্তা, পরিবহন ও আবাসনের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
শিক্ষাবার্তা /এ/২৫ /০৫/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

