মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে সোমবার ‘মাদক জঙ্গীবাদ গুজব প্রতিরোধ’ কমিউনিটি সমাবেশ ও এমপি- এসপি একাদশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি সমাবেশে বক্তরা বলেন ” মাদক ও জঙ্গীবাদকে না বলুন। গুজবে কান দিবেন না। ছেলেধরা সন্দেহে গণপিটুনী দিবেন না। আইন নিজের হাতে তুলে নিবেন না। “
উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মো. জসিম উদ্দিন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ জেলা, মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার), পুলিশ সুপার, নারায়ণগঞ্জ জেলা। আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার ডিআই-২ সাজ্জাত রোমান, আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেন, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী ও ওসি নজরুল ইসলাম প্রমুখ।
এমপি নজরুল ইসলাম বলেন, আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করতে চাই আড়াইহাজারের ১০টি ইউপি’র ২টি পৌরসভায় আর কোনো মাদক থাকবে না। গুজব থাকবে না। আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আইনের বাইরে আমরা চলব না। আমরা সবাই আইনের সঙ্গে আছি। আমার দেশকে ‘বঙ্গবন্ধুর বাংলা’য় সোনার বাংলায় রুপান্তর করব। শেখ হাসিনার সাথে থাকুন। মাদককে না বলুন। জঙ্গিকে বিতারিত করুন।
জেলা প্রশাসক বলেন, নারায়ণগঞ্জকে গুজব মুক্ত করা হবে। প্রত্যেকটা সন্তানকে স্কুলে নিয়ে যাবেন। মানুষকে মানুষ সহয়তা করবেন। স্কুলে যেয়ে স্কুলকে কার্যকর করবেন। আপনারা আড়াইহাজারের মানুষ সবাই ভালো কাজে আছেন।
পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের রুল মডেল সৃষ্টি করেছেন। আমরা এদেশকে জঙ্গিবাদ মুক্ত করার চেষ্টা করছি। এখন আবার ছেলে ধরার গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে। যাকে তাকে ধরে হত্যা করা হচ্ছে।
কমিউনিটি সমাবেশ শেষে বিকাল ৩টায় স্থানীয় শহীদ মঞ্জুর স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় অংশ নেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু একাদশ বনাম পুলিশ সুপার একাদশ-এর খেলোয়াররা। হাজারো মানুষ অধীর আগ্রহে উত্তেজনাপূর্ণ খেলা উপভোগ করেন। অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচে এসপি একাদশ ৫-১ গোলে বিজয়ী হয়েছেন। খেলা শেষে উভয় পক্ষের খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল